November 2, 2015

Bangladesh / Player's

অনেক সময় জিপিতে বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং টাকা কেটে নেয় – এটা বন্ধ করে নিন সহজ উপায় !

 

অনেক সময় জিপিতে বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং টাকা কেটে নেয় – এটা বন্ধ করে নিন সহজ উপায় !


অনেক সময় দেখা যায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং আমাদের মোবাইলের টাকা কেটে নিয়ে যায়
এটা Off করতে STOP ALL লিখে 789 এ পাঠিয়ে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে।

আর যদি বন্ধ না হয় তাহলে যে নাম্বার থেকে SMS আসে তার প্রথম দুইটা সংখ্যা বাদ দিলে যে নাম্বার পাওয়া যায় সেই নাম্বারে STOP ALL লিখে পাঠিয়ে দিবেন তাহলে ঐ নম্বার থেকে SMS আসা বন্ধ হয়ে যাবে ।


তাছাড়া বিভিন্ন সার্ভিস OFF করতে নিচের তথ্যগুলো অনুসরণ করুন !
Grameenphone Welcome tune : Type "Stop" and send to 4000
Grameenphone Internet off *500*40#
Grameenphone Facebook Type "Stop" and send to 32665
Grameenphone Facebook USSD dial *325*22#
Grameenphone Mobile Twitting Type "Stop" and send to 9594
Grameenphone Call Block : Type "Stop CB" and send to 5678
Grameenphone Missed Call Alert write "STOP MCA" and send to 6222
Grameenphone Cricket Alert Service "Stop Cric" to 2002.
Grameenphone Sports service Type "STOP SN" and SMS to 2002.
Grameenphone Cricket service, type "STOP CR" and SMS to 2002.
Grameenphone Mobile Backup Write "Stop MB" and send to 6000
Grameenphone Buddy Tracker Type "Stop" and send to 3020
Grameenphone Music News Type "Stop BD " and send to 4001
Grameenphone Voice Chat dial 2828 and press 8.
Grameenphone Entertainment Box Type "Stop" and send to 1234
Grameenphone Ebill type "Ebill cancel" and send to 2000.
Grameenphone Job News type "STOPJOB CATEGORY" to 3003.
Grameenphone Namaz timings: SMS "STOP N" to 2200.
Grameenphone Hadith sharif SMS "STOP H" to 2200.
Grameenphone Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21#
[বি: দ্র: = এটা শুধু মাত্র, জিপি ইউজারদের জন্য ]

বাংলা লিংকের এসএমএস চেইন

কিভাবে?

  • প্রথমে যে কোন বাংলালিংক নম্বর থেকে 01924 420 420 নম্বরে ডায়াল করুন।
  • ডায়াল করলে শুনতে পাবেন "আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে..."
  • কলটি কেটে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • দেখবেন আপনার মোবাইলে একটি মজার এসএমএস এসে পড়েছে।

ফোন ফরম্যাট দিলেও SMS থাকবে আগের মত

 

এবার আপনার এন্ড্রয়েড ফোনের SMS Backup & Restore করুন খুব সহজেই। ফোন ফরম্যাট দিলেও SMS থাকবে আগের মত…!

 আমরা অনেকেই ভুল করে SMS, MMS ডিলিট করে ফেলি… যার ফলে অনেকের সমস্যায় পড়তে হয়। এবার আপনার এন্ড্রয়েড ফোনের SMS Backup & Restore করুন খুব সহজেই। ফোন ফরম্যাট দিলেও SMS থাকবে আগের মত…! প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
Download Here

এবার নিচের ছবির মত আপনার ফোনের SMS Backup & Restore করুন।
SMS Backup & Restore1SMS Backup & Restore2
SMS Backup & Restore3SMS Backup & Restore4

আশা করি এই সফটওয়্যার টি খুব ভালো লাগবে

হাতে তালি দিয়ে যেনে নিন আপনার Android মোবাইলটি কোথায় আছে

 

হাতে তালি দিয়ে যেনে নিন আপনার Android মোবাইলটি কোথায় আছে

Unnamed

দরকারের সময় যদি খুব কাছের বস্তুটি ইচ্ছা করে লুকিয়ে থাকে তবে কেমনটা লাগে? মেজাজ তো পুরাই Hot হয়ে যায়। হুম আমি আপনার Android স্মার্টফোনের কথাই বলছি।
অনেকেই আছেন যারা আমার মতো রিংটোন পছন্দ করেন না আর সবসময় ফোনটি ভাইব্রেসনে দিয়ে রাখেন। যদিও এজন্য আমার বাবা-মা সহ সবার কাছেই বকা সুনতে হয়। কিন্তু কি আর করার মানুষ না অভ্যাস হয়ে গেছে।
তো এখন কাজের কথায় আসা যাক, বর্তমানে চাইলেই আপনি খুব সহজেই ঘড়ের কোনায় লুকিয়ে থাকা ফোনটি খুঁজে বের করতে পারবেন। আর কাজটি করতে
কোন রকমের ইন্টারনেট বা ব্লুটুথ কানেকশনের দরকার হবে না।
প্রথমে এই মজাদার app ডাওনলোড করুন। নিচে থেকে,
clap_to_find_2.2.apk
APP যে ভাবে কাজ করে:
খুবই সহজ, App install করে সেটিং ঠিক করে নিন। আর যখন আপনার ফোনটি কোথাও লুকিয়ে থাকবে তখন জাস্ট আপনার ফোন কে উদ্দেশ্য করে ৩ বার তালি দিবেন, দেখবেন তারপর আপনার ফোনে জোরসে চিৎকার করে আপনাকে ডাকা শুরু করবে। আর আপনি খুব সহজেই সেটিকে খুঁজে পাবেন।
apps টির অনেক রকম সেটিং আছে যেমন, ইচ্ছা মতো
রিংটোন দেয়া, শর্টকাট উইডজেট, ফ্ল্যাশ মুড সহ আরও অনেক কিছু। যেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস টি ডাউনলোড করতে হবে।
আজকে আপনার ফোনটি কোথায় লুকিয়ে ছিল আর কিভাবে খুঁজে পেলেন সেটা আমাদের জানাবেন
আর আমার ফোন তো সবসময় বালিশের নিচে থাকে
কিন্তু আমি সারা ঘড় খুঁজে বেরাই,
আশা করছি সবার ভাল লাগবে

ফেসবুক আইডির নিরাপত্তা

 

ফেসবুক আইডির নিরাপত্তা 

হয়তো আজকের এই নিরাপত্তাই ভবিষ্যতের কোন বিপদ থেকে আপনাকে বাঁচাবে



এমনিতে ভাবলে ফেসবুক এর জগত টা কিছুই না আবার অন্যভাবে ভাবলে এই জগতটা অনেক গুরুত্বপূর্ন
ভার্চুয়াল জগত টা ও আমাদের ব্যক্তিগত জীবনের সাথে বিভিন্ন ভাবে সম্পর্কিত থাকে… সুতরাং ব্যক্তিগত জীবনের শত্রুতা থেকেও হতে
পারে আপনার ফেসবুক আইডি হ্যাক।
হতে পারে আপনার শত্রু যে কিনা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত … সে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা কম থাকার সুযোগ নিয়ে আইডিতে লগিন করে ইচ্ছা মতো আপনার নামে আপনারই প্রোফাইল থেকে উলটা পালটা কথা রটানো শুরু করলো… ব্যাপার টা কিন্তু অনেক ভয়ংকর এবং আপনার ব্যাক্তিগত জীবনেও অনেক বড় প্রভাব ফেলতে পারে… সুতরাং ব্যাক্তিগত জীবনে ঝামেলা বিহীন থাকার জন্যও আমাদের উচিত ফেসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা…
আপনাদের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করার জন্যই আজকে আমার এই পোষ্ট…
চলুন শুরু করা যাক-

ফেসবুক সিক্যুরিটি কোয়েশ্চনঃ

ফেসবুক আইডির একসেস নেয়ার জন্য এটি বহুল ব্যবহৃত একটি পন্থা…
ধরুন আপনি ফেসবুক খোলার প্রথম দিকে বুঝে না বুঝে সিক্যুরিটি কোয়েশচন এড করেছিলেন এবং সেটার উত্তর মোটামোটি ভাবে আপনার শত্রুও আন্দাজ করে বের করে ফেলছে… তারপর যদি ২৪ ঘন্টা একাউন্ট এ লগিন না করেন শত্রু ইচ্ছা করলেই আপনার একাউন্ট এর একসেস নিয়ে নিতে পারবে।
ফেসবুকে এই সিক্যুরিটি কোয়েশ্চন এর উত্তর একবার আপডেট করলে পরবর্তী তে আপডেট করার ও উপায় নেই।
কোয়েশ্চন গুলা ও সাধারনত এরকম হয়
-আপনার দাদার পেশা কি?
-আপনার প্রিয় শিক্ষকের নাম কি?
যেগুলার উত্তর আপনার সম্পর্কে কেউ খোজ খবর নিয়ে খুব সহজেই বের করে নিতে পারবে । সুতরাং আপনার একাউন্ট এ যদি এরকম সিক্যুরিটি কোয়েশ্চন এড করা থাকে এমন টা হতেই পারে যে একদিন পর ফেসবুকে লগিন করে দেখলেন আপনার একাউন্ট হ্যকড!

বাঁচার উপায়ঃ

খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন… এই ধরনের হ্যাক এক্টিভিটি থেকে বাচার জন্য নিচের প্রসেস ফলো করুন।
  • ফেসবুকে লগিন করুন
  •  Settings এ যান
  • Security তে  যান
  • Trusted Contacts এ গিয়ে আপনার পরিচত এবং বিশ্বস্ত ৩ জন বন্ধুকে ট্রাষ্টেড কন্টাক্ট হিসেবে বাছাই করুন
ব্যাস… এখন আর কেউ সিক্যুরিটি কোয়েশ্চন মেথড আইডি এর একসেস নিতে পারবে না উত্তর জেনে ফেললেও…
বিঃদ্রঃ Trusted Contact লিষ্ট সব সময় আপডেট করবেন এবং যেন আপনার ৩ জন বন্ধু এই লিষ্টে সব সময় এড করা থাকে সেটা নিশ্চিত করবেন।

মোবাইল নম্বরঃ

আমরা ফেসবুকে নম্বর এড করে রাখি যেন এই নম্বর দিয়ে পরবর্তীতে আইডির পাসোয়ার্ড রিকভার করে নিতে পারি।
কিন্তু এই ফোন নম্বর ব্যবহার মাধ্যমেই যে কেউ আপনার আইডি হাতিয়ে নিতে পারে।
আপনি বলতে পারেন আপনার সীম তো আপনার কাছেই থাকে… তবে কীভাবে আপনার নম্বর ব্যবহার করেই আইডি হাতিয়ে নিবে?
উত্তর হলো ভাই এটা বাংলাদেশ… টাকার বিনিময়ে সব কিছুই পসিবল….আপনার শত্রুর  যদি কাস্টমার কেয়ার এ কাজ করে এমন কারো সাথে জানাশোনা থাকে এবং সে চায় আপনার নম্বর তার নামে রিপ্লেস করতে সে এটা পারবে … টাকার বিনিময়ে হোক অথবা সখ্যতার বিনিময়ে…

বাঁচার উপায়ঃ

  • প্রথমেই চেষ্টা করুন এমন নম্বর ফেসবুকে এড করে রাখতে যেটার খবর কেউই জানে না… অর্থাৎ সিক্রেট কোন নম্বর
  • অথবা যদি সবাই জানে এরকম নম্বর ই এড করে রাখতে চান তবে অবশ্যই সঠিক কাগজ পত্র দিয়ে নম্বর টা ভেরিফাই করে নিন এবং অন্য কেউ যেন আপনার নম্বর নিজের নামে রিপ্লেস করতে না পারে সে ব্যাবস্থা গ্রহন করুন।

ইমেইলঃ

আপনার একাউন্ট এ যে ইমেইল টা এড আছে সেটা হ্যাক করার মাধ্যমেও হ্যাক হতে পারে আপনার ফেসবুক।সুতরাং আপনার ইমেইল আইডির সর্বোচ্চ নিরাপত্তা দান ও ফেসবুক সিক্যুরিট এর মাঝে পরে।

বাঁচার উপায়ঃ

  • এমন একটা ইমেইল ব্যাবহার করুন যেন সেটা সহজেই কেউ আন্দাজ করতে না পারে…
  • জিমেইল একাউন্ট ব্যাবহার এর চেষ্টা করুন । ইয়াহু ব্যবহার করলে কয়েকদিন পর পর লগিন করুন… কারন ইয়াহু একাউন্ট এ এক নাগারে কয়েক মাস লগিন না করলে একাউন্ড ডিজেবল করে দেয়।
  • ইমেইল আইডির নিরাপত্তার জন্য সবাই জানে এমন ইমেইল ব্যবহার করলে অই ইমেইলে এমন ফোন নম্বর ব্যাবহার করুন যেটা কেউ জানেনা এবং ফোন নম্বর সম্পর্কে জানলেও কেউ রিপ্লেস করতে পারবে না সেটা নিশ্চিত করুন। সীম নিজের নামে রেজিষ্ট্রেশন করে নিন।

ফিশিংঃ

ফিশিং হলো এক প্রকার ফাঁদের মতো।এর মাধ্যমেও অনেকে আপনাকে বোকা বানিয়ে আইডি হাতিয়ে নিতে পারে।
ফিশিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে নকল একটা ওয়েবপেইজ যেটা আসলটার মতো দেখতে তৈরী করা হয় এবং ভিক্টিম কে সে নকল সাইটের লিংক টা দেয়া হয়।। ভিক্টিম যদি সেই নকল সাইটকে আসল ভেবে লগিন করে তখন ভিক্টিম এর ইউজার নেম/পাসোয়ার্ড চলে যায় ফিশিং সাইট যে তৈরী করেছে তার হাতে।

বাঁচার উপায়ঃ

  • কেউ যদি আপনাকে ইনবক্সে কোন লিংক দিয়ে সেখানে গিয়ে লগিন করতে বলে এবং বিভিন্ন টাইপ লোভ দেখায় তবে লগিন করবেন না..যদি লগিন করেন ও অবশ্যই অই সাইটের ওয়েব লিংক[http://example.com] টা আসল নাকি মিলিয়ে নিবেন ।
  • যদি কখনো মনে করেন আপনি ফিশিং সাইটে ইউজার নেম এবং পাসোয়ার্ড দিয়ে ফেলেছেন সাথে সাথে সে পাসোয়ার্ড পরিবর্তন করে নিবেন।

ফেসবুক এপঃ

ফেসবুক এপ ব্যবহারের মাধ্যমেও আপনার আইডিতে এপ ডেভেলপার একসেস টোকেন এর সাহায্যে যেকোন কিছু পোষ্ট করতে পারে।তা কোন ফেসবুক এপকে একসেস দেয়ার সময় দেখে নিন সেটা বিশ্বস্ত কিনা এবং কোন এপ প্রয়োজনের বেশী একসেস চাইলে [পেজ একসেস/মেসেজ ভিও একসেস ] যেটা তাদের দরকার নেই তাহলে সে এপ ব্যাবহার না করাই ভালো ।

এইসব সতর্কতা গুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনার আইডি সহজে কেউ হ্যাক করতে পারবে না।

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন

আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন।
Warning: আপনার iPhone এ Unlimited data plan আছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন।
Instructions
Step 1
আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন
তারপর উপর থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেথতে পরবেন ''Personal Hotspot''
Or
যদি আপনি তা না দেথতে পান তাহলে
Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন
তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য
এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যবহার করতে না পারে।
Step 2
2a. WiFi এর মাধ্যমে সংযোগ করুন
আপনার iPhone এর WiFi কে ON করুন
এখন আপনার Laptop, iPad বা PC তে যান এবং ''WiFi'' আইকন বা ইন্টারনেট সংযোগ এ ক্লিক করুন
তারপর আপনি আপনার Laptop বা PC তে WiFi তালিকায় আপনার iPhone নামটি দেখতে পারবেন
সুতরাং এটি Select করুন ও 'Password' টি টাইপ করুন (iPhone এর Personal Hotspot
অনুযায়ী)
2b. USB এর মাধ্যমে সংযোগ করুন
যদি আপনার Laptop এ ওয়াইফাই না থাকে
আপনার iPhone কে ল্যাপটপ সঙ্গে USB তার দ্বারা সংযোগ করুন
তারপর Laptop এর "Network Preferences" এ Click করে আপনার iPhone কে Select করুন (as a internet connection)
শেষে ''Apply'' তে Click করে Internet Connect করুন।
2c. Bluetooth এর মাধ্যমে সংযোগ করুন
Mac OS X এর জন্য
'‘System Preferences’' এ click করুন
''Bluetooth'' আইকনটিতে ক্লিক করুন
"+" বাটন ক্লিক করুন এবং ডিভাইসের তালিকা থেকে আপনার iPhone ক্লিক করুন
"Continue" তে Click করুন Bluetooth password প্রদর্শন টা দেখার জন্য
তারপর প্রদর্শনীয় Password টা আপনার iPhone এ টাইপ করে এটিকে Device এর সাথে সংযোগ করুন।
Windows এর জন্য
Laptop এ ''Start'' এ Click করে ''Network'' এ click করুন
Select "Hardware and Sound" এবং ‘Bluetooth Devices’ ক্লিক করুন
"Add" এ ক্লিক করুন এবং "My device is set up and ready to be found." ক্লিক করুন
Select "Next," "iPhone" এবং "Next." S
Elect "Choose a passkey for me" এবং "Next'' এ চাপোন
আপনার iPhone সম্মুখের passkey টি লিখুন এবং আপনার ডেস্কটপে "Finish" নির্বাচন করুন।