Share market শেয়ারবাজারে সূচকের পতন
টানা তৃতীয় কার্যদিবসে আজ সোমবারও ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে বেশির ভাগ শেয়ারের দরপতন অব্যাহত ছিল। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন শেষে উভয় শেয়ারবাজারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৯ পয়েন্ট। আর গতকাল রোববারের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৪৫ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ১২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে মাত্র ৩৫ কোটি টাকা।
টানা চার কার্যদিবস বেশির ভাগ শেয়ারের দাম বাড়ার পর গত সপ্তাহের শেষ দিন থেকে উভয় শেয়ারবাজারে শুরু হয় নিম্নমুখী প্রবণতা।
সোমবার লেনদেনের শুরু থেকেই ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর হারাতে থাকে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে, বেড়েছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
এদিন ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৩ কোটি টাকার কিছু বেশি।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ টাকার মতো। লেনদেন হওয়া শেয়ারের দাম বেড়েছে ৯১ টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। Share market

No comments:
Post a Comment